মাঠের বাইরে

বাংলাদেশের কোচ হিসেবে সর্বময় ক্ষমতা ভোগ করতেন শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। নিজের দেশের দায়িত্ব নিয়েও হাথুরু যে প্রায় একই মর্যাদা ভোগ করবেন—সেটার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। বাংলাদেশে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের আগে হাথুরুর জন্য দেশের ক্রীড়া আইনই বদলে ফেলছে লঙ্কান কর্তৃপক্ষ। উদ্দেশ্য, হাথুরুসিংহের হাতে নির্বাচকের দায়িত্বও তুলে দেওয়া। প্রতিটি সফরের দল নির্বাচনে হাথুরুর ভূমিকা থাকবে। তবে এই দায়িত্ব কেবল ম্যাচের একাদশ গঠনেই সীমাবদ্ধ থাকছে।
শ্রীলঙ্কার ১৯৭৩ সালের ক্রীড়া আইনে জাতীয় দলের কোচের নির্বাচক হওয়ার কোনো বিধান নেই। কিন্তু হাথুরুকে নির্বাচক বানাতে শ্রীলঙ্কা ক্রিকেট একটা বিশেষ সাধারণ বৈঠক আয়োজন করে এই বিধান বদলে ফেলে। দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা জানিয়েছেন, ‘হাথুরুসিংহে যেকোনো সফরে নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি ম্যানেজার ও অধিনায়কের সঙ্গে বসে দলের প্রধান একাদশ নির্বাচন করবেন। ম্যানেজার ও অধিনায়কও নির্বাচক সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন এই ব্যবস্থায় জাতীয় দলের সঙ্গে জাতীয় নির্বাচকদের সফরের কোনো দরকার পড়বে না।’
হাথুরুর ক্ষমতায় অবশ্য একটা ফাঁক রেখে দেওয়া হয়েছে। সফরের সময় একাদশ নির্বাচনে তাঁর সর্বময় ক্ষমতা থাকলেও জাতীয় নির্বাচকদের কাজে তিনি কোনো হস্তক্ষেপ করতে পারবেন না। see more

Comments

Popular posts from this blog

Tigers ace battle of inside knowledge

Profit Saver for Amazon sellers

news