রেলমন্ত্রীর বিয়ে নিয়ে চলচ্চিত্র!

রেলমন্ত্রীর মুজিবুল হকের আলোচিত বিয়ে নিয়ে এবার সিনেমা হচ্ছে। জনপ্রিয় পরিচালক জি. সরকার নিজেই এ খবর জানিয়েছেন টক্কিজবিডি ডটকমকে। তিনি জানান, ‘মন্ত্রীর বিয়ে’ নামের এ সিনেমাটির মহরত হবে আগামী সপ্তাহেই।
৬৭ বছর রেলমন্ত্রী মুজিবুল হক সম্প্রতি বিয়ে করেন ৩০ বছরের এক সুন্দরীকে। এ নিয়ে দেশজুড়ে চলছে তোলপাড়। এরই মধ্যে এমন গল্প নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিলেন জি. সরকার।রেলমন্ত্রীর বিয়ে এবার রুপালী পর্দায়
জি. সরকার টক্কিজবিডি ডটকমকে জানান, সিনেমার অভিনেতা এখনও চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে মন্ত্রী চরিত্রে আলমগীর ও তার স্ত্রী চরিত্র পরীমনির কথা ভাবা হচ্ছে। তারা রাজি থাকলে এ চরিত্রে তাদেরকেই নেয়া হবে।
তিনি জানান, সিনেমাটি প্রযোজনা করছেন আবুল হোসেন মজুমদার। আগামী সপ্তাহে ঘটা করে এফডিসিতে ছবির মহরত অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে অন্তত ২০জন মন্ত্রী উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, বর্তমানে ‘লাভ-২০১৪’ সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন জি. সরকার।

Comments

Popular posts from this blog

Tigers ace battle of inside knowledge

Profit Saver for Amazon sellers

news